ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে “জুলাই গনঅভ্যুথ্থান দিবস” পালিত

গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে “জুলাই গনঅভ্যুথ্থান দিবস”পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ বুধবার (৫আগষ্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নির্মিতব্য জুলাই শহিদ স্মৃতিস্মম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। 

প্রথমে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, এরপর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মোঃ হাবিবুল্রাহ,জেলা বিএনপি ও সহযোগি সংগঠন, বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটরিয়মে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া, জেলা ও উপজেলা পর্য়ায়ে মিলনায়তন বা উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।  

এদিন জেলা ও উপজেলা পর্যায়ে জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক দূর্লভ আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।  জোহরবাদ জেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এদিন জেলার সকল সরকারী হাসপাতাল,কারাগার,সরকারী শিশু পরিবার,শিশু পুর্নবাসন কেন্দ্র, প্রতিবন্দি কল্যান কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্রে প্রীতিভোজের আয়োজন করা হয়।

জেলার সকল সরকারী ও বেসরকারী বিনোদন কেন্দ্রে শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকেটে প্রর্শনের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার,ফেস্টুন ও রঙ্গিন নিশান দ্বারা সজ্জিত করা হয়।

গোপালগঞ্জ শিশু একাডেমি দিনটি পালন উপলক্ষ্যে রচনা, আবৃতি এবং চিত্রংকন প্রতিযোগিতার আয়োজন করে এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনটি পালন উপলক্ষে জেলা বিএনপি ও জেলা জামায়াত শহরে বর্নাঢ্য র্যালী বের করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে “জুলাই গনঅভ্যুথ্থান দিবস” পালিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ