১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত জনপ্রিয় লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ইদ্রিস আলী বিশ্বাস ২০২২ সালে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরপর সোমবার (৩ আগস্ট) উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। একই সঙ্গে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।
প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন আদালতকে জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করে বলেন, আসামি মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও দীর্ঘদিন পলাতক ছিলেন। তাই তাকে জামিন দিলে বাদীপক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আবেদন জানান তিনি।
উল্লেখ্য, মুজিব পরদেশীর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকসংগীত ও ফোক গানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ সংগীতজীবনে শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তিনি শ্রোতাদের কাছে পরিচিতি লাভ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন