ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমান হাদি মারা গেছেন

বিপ্লবী নেতার জীবনাবসান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫

বিপ্লবী নেতার জীবনাবসান

দেশজুড়ে পরিচিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি আর নেই। ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের এই অগ্রসৈনিক সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটির সত্যতা নিশ্চিত করে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আধিপত্যবাদ মোকাবিলার এই মহান বিপ্লবীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন যে, হাদি না থাকলেও আবরার ফাহাদ ও আবু সাঈদদের মতোই বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার চলে যাওয়া অনন্তের পথে এক নতুন অভিযাত্রা বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য যে, শরিফ ওসমান হাদি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় এক অতর্কিত হামলায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন থাকাকালীন তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিপ্লবী নেতার জীবনাবসান

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ