ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর জমাদারপাড়া গ্রামে মান্দার মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মান্দার মোল্লা উপজেলার তুজারপুর জমাদারপাড়া গ্রামের মৃত মোরশেদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দার মোল্লা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় দুই দশক ধরে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, দীর্ঘদিনের শারীরিক কষ্ট ও অসহনীয় যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তিনি নিজ বাড়ির বারান্দায় মশারির নেটের সঙ্গে গলায় ফাঁস দেন।
খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মুকুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিবারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন