ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া বদলি, তদন্ত চলমান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলজ গাছ কাটার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলমান থাকা অবস্থায় এই বদলির আদেশ কার্যকর হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান। তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে প্রীতম বড়ুয়াসহ বন বিভাগের আরও কয়েকজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

এর আগে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের সময় বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, কমলা, মাল্টাসহ বিভিন্ন ফলদ গাছ ওই অভিযানে কেটে ফেলা হয়।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার এবং সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম। তদন্ত কার্যক্রম চলমান থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

এদিকে তদন্ত চলাকালেই রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুরে বদলি করা হয়েছে, যা নিয়ে স্থানীয় মহলে নানা আলোচনা চলছে। তবে বদলির বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে তদন্তের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া বদলি, তদন্ত চলমান

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলজ গাছ কাটার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলমান থাকা অবস্থায় এই বদলির আদেশ কার্যকর হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান। তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে প্রীতম বড়ুয়াসহ বন বিভাগের আরও কয়েকজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

এর আগে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের সময় বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, কমলা, মাল্টাসহ বিভিন্ন ফলদ গাছ ওই অভিযানে কেটে ফেলা হয়।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার এবং সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম। তদন্ত কার্যক্রম চলমান থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

এদিকে তদন্ত চলাকালেই রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুরে বদলি করা হয়েছে, যা নিয়ে স্থানীয় মহলে নানা আলোচনা চলছে। তবে বদলির বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে তদন্তের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ