আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য ইনস্টিটিউটের আরও সাতটি শাখার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান বলেন, সময়ের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ সমান গুরুত্ব পাবে। এর মাধ্যমে জ্ঞান, নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্বশীল মানসিকতায় সমৃদ্ধ আদর্শ নাগরিক তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, ইনস্টিটিউটটিতে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন ও মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে তারা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন