ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ ঘোষণা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের তিন নেতা দল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নজির মিয়া, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নাসির মিয়া এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছলেমান কাজী তাদের পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা জানান, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তারা আওয়ামী লীগের সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, “শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

তারা আরও জানান, ব্যক্তিগত ও পারিবারিক বাস্তবতার কারণে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বা ইউনিয়ন আওয়ামী লীগের কোনো নেতার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা সংযুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ ঘোষণা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের তিন নেতা দল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নজির মিয়া, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নাসির মিয়া এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছলেমান কাজী তাদের পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা জানান, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তারা আওয়ামী লীগের সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, “শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

তারা আরও জানান, ব্যক্তিগত ও পারিবারিক বাস্তবতার কারণে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বা ইউনিয়ন আওয়ামী লীগের কোনো নেতার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা সংযুক্ত করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ