ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকায় পুনাকের সুপেয় পানি প্রকল্প উদ্বোধন

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬

দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকায় পুনাকের সুপেয় পানি প্রকল্প উদ্বোধন

খুলনার দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকাবাসীর দীর্ঘদিনের নিরাপদ ও সুপেয় পানির চাহিদা পূরণে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে বাস্তবায়িত একটি সুপেয় পানি সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় পাবলা সবুজ সংঘ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)-এর সহধর্মিনী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী অধ্যাপক নাসিমা ফেরদৌসী। তিনি আনুষ্ঠানিকভাবে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন এবং পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে পুনাকের অন্যান্য নারী নেতৃবৃন্দ, খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা জনস্বাস্থ্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পাবলা সবুজ সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সরদার রাফিকুল ইসলাম এবং সদস্য সচিব মোল্লা শফিকুল ইসলাম বাবু। এছাড়াও ক্লাবের অন্যান্য কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যেই সুপেয় পানি প্রকল্প ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও পরিবেশ সংরক্ষণে পুনাক এবং স্থানীয় সংগঠনগুলোর যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রকল্পটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদে এলাকাবাসীকে এর সুফল ভোগ করার আহ্বান জানান

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দৌলতপুরের পাবলা সবুজ সংঘ এলাকায় পুনাকের সুপেয় পানি প্রকল্প উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ