ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন ওসি আবদুল্লাহ আল মামুন

ছবি: প্রতিনিধি

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ পেয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নায়ক মান্না ডিজিটাল ভবনে নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকার জন্য মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুনকে ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কার্যকরভাবে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তিনি দায়িত্ব পালনে সহকর্মীদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক আস্থা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবেই তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়েছে।

এদিকে ওসি আবদুল্লাহ আল মামুনের এ অর্জনে মুকসুদপুরে সন্তোষ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মাননা শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো মুকসুদপুর থানা পুলিশের জন্য গর্বের বিষয়। তারা আশা করছেন, এ স্বীকৃতি ভবিষ্যতে জনসেবামূলক কর্মকাণ্ডে পুলিশ সদস্যদের আরও অনুপ্রাণিত করবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন ওসি আবদুল্লাহ আল মামুন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ