ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনটে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫

ধুনটে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু, আহত ২
বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে চালক শাহীন প্রামাণিক (৪৮) নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধুনট-সোনামুখী সড়কের মেসার্স ধুনট ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন প্রামাণিক উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে। এ ঘটনায় সিএনজির যাত্রী মোস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী নাদিয়া পারভীন আহত হন। আহত দুইজন কাজিপুর উপজেলার আলমপুর এলাকার বাসিন্দা এবং তাঁদের সাথে সিএনজিতে তিন সন্তানও ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলমপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিটি ধুনটের দিকে আসার সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই চালক শাহীন প্রামাণিকের মৃত্যু হয় এবং দুই যাত্রী আহত হন। দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি পালিয়ে যায়, তবে অপর ট্রাকটিকে স্থানীয়রা আটক করে। ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আটক ট্রাকটিকে থানায় নিয়ে যায়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, নিহত চালকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধুনটে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু, আহত ২

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image
বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে চালক শাহীন প্রামাণিক (৪৮) নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধুনট-সোনামুখী সড়কের মেসার্স ধুনট ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন প্রামাণিক উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে। এ ঘটনায় সিএনজির যাত্রী মোস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী নাদিয়া পারভীন আহত হন। আহত দুইজন কাজিপুর উপজেলার আলমপুর এলাকার বাসিন্দা এবং তাঁদের সাথে সিএনজিতে তিন সন্তানও ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলমপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিটি ধুনটের দিকে আসার সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই চালক শাহীন প্রামাণিকের মৃত্যু হয় এবং দুই যাত্রী আহত হন। দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি পালিয়ে যায়, তবে অপর ট্রাকটিকে স্থানীয়রা আটক করে। ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আটক ট্রাকটিকে থানায় নিয়ে যায়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, নিহত চালকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ