ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে এআই-নির্মিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

 দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬

দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে এআই-নির্মিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সামাজিক যোগাযোগমাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপিকে জড়িয়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টায় উপজেলার বিজয় চত্বরে দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের আলেম-ওলামার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা শাহাদত হোসেন, আহ্বায়ক তাবিউর রহমান বাবু, পঞ্চগড় জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সরকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মুফতি আমির হাসান।

বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে ন্যক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা আরও বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবসময় আলেম-ওলামাদের সম্মান করেন এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি, ভিডিও ও তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

মানববন্ধন থেকে বক্তারা ভুয়া ছবি ও ভিডিও তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

শেষে উপস্থিত আলেম-ওলামারা সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য বা ছবি যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার এবং গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে এআই-নির্মিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপিকে জড়িয়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টায় উপজেলার বিজয় চত্বরে দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের আলেম-ওলামার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা শাহাদত হোসেন, আহ্বায়ক তাবিউর রহমান বাবু, পঞ্চগড় জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সরকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মুফতি আমির হাসান।

বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে ন্যক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা আরও বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবসময় আলেম-ওলামাদের সম্মান করেন এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি, ভিডিও ও তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

মানববন্ধন থেকে বক্তারা ভুয়া ছবি ও ভিডিও তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

শেষে উপস্থিত আলেম-ওলামারা সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য বা ছবি যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার এবং গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ