ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আলোকায়ন খাতকে অগ্রাধিকার দিয়ে প্রণীত এ বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকছে ৯ লাখ ৩৩ হাজার টাকা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক বলেন, এ বাজেটের মূল লক্ষ্য পৌরবাসীর সেবার মান বৃদ্ধি এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা। তিনি জানান, এবারের বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি। বরং নাগরিকদের মৌলিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান এবং আলোকায়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আলোকায়ন খাতকে অগ্রাধিকার দিয়ে প্রণীত এ বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকছে ৯ লাখ ৩৩ হাজার টাকা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক বলেন, এ বাজেটের মূল লক্ষ্য পৌরবাসীর সেবার মান বৃদ্ধি এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা। তিনি জানান, এবারের বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি। বরং নাগরিকদের মৌলিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান এবং আলোকায়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ