নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালের পরিবেশ আরও মনোরম ও সবুজ করে তুলতে শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের গাছ উপহার দিয়েছে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা। বুধবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফারের হাতে আনুষ্ঠানিকভাবে গাছগুলো তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান খান চৌধুরী, সদস্য আব্দুল কাইউম, সজিব হোসেন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
গাছ গ্রহণ শেষে আরএমও ডা. আবু জার গাফফার বলেন, হাসপাতালের মতো জনসমাগমপূর্ণ প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন ফুলের গাছ রোপণ রোগীদের মানসিক প্রশান্তি দেবে। একই সঙ্গে হাসপাতালের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে। তিনি এ উদ্যোগকে পরিবেশ সংরক্ষণে একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে মাহমুদুন নবী বেলাল বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। হাসপাতাল প্রাঙ্গণকে আরও সবুজ ও আকর্ষণীয় করে তোলা এবং সেবাপ্রার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা মাহমুদুন নবী বেলাল ইতোমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দুই পাশে প্রায় ৭৫ কিলোমিটার এলাকাজুড়ে নিজ উদ্যোগে বিপুলসংখ্যক তালবীজ রোপণ করে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তাঁর রোপণ করা তালগাছগুলো এখন মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অসাধারণ উদ্যোগের জন্য স্থানীয়দের কাছে তিনি ‘তাল বেলাল’ নামে পরিচিত।
এ ছাড়া তিনি জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে সবুজায়ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন