ঢাকার আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমুএর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আশুলিয়া থানা দীর্ঘদিন ধরেই মাদক ও অপরাধ দমন কার্যক্রম জোরদার করছে। তারই অংশ হিসেবে গত ২২ নভেম্বর ২০২৫, দুপুর ২টা ৪০ মিনিটে আশুলিয়ার কাঠগড়া এলাকার পলানপাড়া গ্রামস্থ রুহুল আমিনের বাড়ির সামনে পাকা রাস্তা সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানের নেতৃত্বে এসআই মো. আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা অভিযানটি পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—কক্সবাজারের বড় ডেইল নোয়াখালীপাড়ার টেকনাফ এলাকার আব্দুস ছবুরের ছেলে মো. শহীদুল্লাহ (৩১)।
পুলিশ জানায়, উক্ত আসামির কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং রবিবার (২৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন