ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুরে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় হামলা-ভাঙচুর : ২০ দর্শনার্থী আহত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫

গাজীপুরে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় হামলা-ভাঙচুর : ২০ দর্শনার্থী আহত

গাজীপুরের শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় এক ক্রেতাকে মারধরের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ির কারণে মেলার অন্তত ২০ জন দর্শনার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার ভেতরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করা হচ্ছিল। শনিবার রাতে সিগারেটের বাড়তি মূল্য চাওয়ায় এক ক্রেতার সঙ্গে দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ক্রেতাকে মারধর করা হয়।

এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে মেলায় হামলা চালায়। হামলার সময় মেলার দোকান, লটারির প্যান্ডেল, অফিসসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দর্শনার্থীরা হুড়োহুড়ি করে মেলা থেকে বের হতে গেলে অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মেলা কর্তৃপক্ষের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজীপুরে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় হামলা-ভাঙচুর : ২০ দর্শনার্থী আহত

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image

গাজীপুরের শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় এক ক্রেতাকে মারধরের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ির কারণে মেলার অন্তত ২০ জন দর্শনার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার ভেতরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করা হচ্ছিল। শনিবার রাতে সিগারেটের বাড়তি মূল্য চাওয়ায় এক ক্রেতার সঙ্গে দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ক্রেতাকে মারধর করা হয়।

এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে মেলায় হামলা চালায়। হামলার সময় মেলার দোকান, লটারির প্যান্ডেল, অফিসসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দর্শনার্থীরা হুড়োহুড়ি করে মেলা থেকে বের হতে গেলে অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মেলা কর্তৃপক্ষের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ