আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব বদরুজ্জামান এজাজ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল ওহাব, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল আজিজসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় আগামী ৫ আগস্টের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব নির্ধারণ, সার্বিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দিবসটি যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় অংশগ্রহণকারী বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন