জানা গেছে, রোববার দুপুরে পূবাইল থানাধীন কুদাব এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের খবর পেয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসময় উৎসুক জনতা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা না করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকলে, ওসি নিজে দৌড়ে গিয়ে তুলার গুদাম থেকে একটি বড় বস্তা মাথায় নিয়ে নিরাপদ স্থানে রাখেন। ওসির এই মানবিক কাজ দেখে উপস্থিত সকলে আগুন নিয়ন্ত্রণে আনতে ও গুদাম থেকে মালামাল সরিয়ে নিতে সাহায্য করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন বলেন, "গুদামের আগুন যখন ছড়িয়ে পড়ছিল, তখন আমি উৎসুক জনতাকে গুদাম থেকে মালামাল সরিয়ে নিতে সাহায্য করার জন্য অনুরোধ করি। কিন্তু ৩/৪ জন ছাড়া কেউ আগুন নেভাতে এগিয়ে না আসায়, আমার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের উৎসুক জনতাকে সামাল দিতে বলি। পরে নিজেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুদামের ভেতর থেকে একটি ঝুটের বস্তা মাথায় নিয়ে বাইরে আসি। এরপর সকলেই আমার সাথে গুদামের মালামাল সরিয়ে নিতে সাহায্য করে।"
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে গুদামের কিছু মেশিনারিজ ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পুবাইল থানার এই পুলিশ কর্মকর্তা বলেন, "আমি শুধু একজন আইনের রক্ষক হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবে এই কাজ করেছি।"

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন