ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে মাহে আলম (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহে আলম উপজেলার সোনাখালী এলাকার বাবরকপুর গ্রামের ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী এবং তার পৈতৃক বাড়ি ভোলা জেলায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আহতরা হলেন উপজেলার ভাগলপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ইংগু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনা গাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক চালকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পথচারী মাহে আলমের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করেন।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, দুর্ঘটনার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ