ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অনুমতি ছাড়া বিয়ানীবাজার গ্যাসফিল্ড থেকে ৫ লাখ টাকার গাছ কাটলেন সিবিএ নেতা 'রহমান'

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫

অনুমতি ছাড়া বিয়ানীবাজার গ্যাসফিল্ড থেকে ৫ লাখ টাকার গাছ কাটলেন সিবিএ নেতা 'রহমান'

সিলেটের বিয়ানীবাজার গ্যাসফিল্ডের আবাসিক এলাকা থেকে বিনা অনুমতিতে অবৈধভাবে প্রায় ৫ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়েছেন আবদুর রহমান নামে স্থানীয় সিবিএ (কালেক্টিভ বার্গেনিং এজেন্ট) এর একজন নেতা।

গত শুক্রবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটলেও সিবিএ নেতা আবদুর রহমানের তীব্র দাপটের কারণে গ্যাসফিল্ডের কেউই এ বিষয়ে মুখ খুলতে সাহস করছেন না। আবদুর রহমান সিবিএ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিয়ানীবাজার গ্যাসফিল্ডের লউডি অপারেটর।

জানা গেছে, আকাশি প্রজাতির ছোট-বড় ২২টি গাছ কেটে অন্যত্র বিক্রি করে দিয়েছেন তিনি। যার বাজারমূল্য কমপক্ষে ৫ লাখ টাকা। গাছগুলো বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়ায় অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডের ২নং কূপের আবাসিক এলাকা থেকে কাটা হয়। অনেকটা প্রকাশ্যেই গাছগুলো কেটে নিয়ে দ্রুত অন্যত্র বিক্রি করে দেওয়া হয়। গাছগুলো কাটার ক্ষেত্রে তিনি কারো অনুমতি নেননি বলে জানা গেছে।

গ্যাস ফিল্ডের লউডিং অপারেটর আবদুর রহমানের বিরুদ্ধে বিগত সময়ে আরও নানা অভিযোগ ওঠায় তাঁকে রশিদপুরে বদলি করা হয়েছিল। কিন্তু ক্ষমতাবান ওই সিবিএ নেতা তৎকালীন আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে বদলির আদেশ পরিবর্তন করে ফের বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২ এ চলে আসেন। ওই সিবিএ নেতা পতিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে অনেকেই জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ভেতর থেকে গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আব্দুর রহমান রুমী ঘটনাস্থলে গিয়ে গাছগুলো উদ্ধার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রির এই ঘটনা স্থানীয় কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি প্রদীপ কুমার শর্মা ও সাধারণ সম্পাদক মো. উসমানের ছত্রছায়ায় ঘটে থাকতে পারে।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে গ্যাসফিল্ডের লউডিং অপারেটর ও সিবিএ নেতা আবদুর রহমান প্রতিনিধিকে বলেন, "আমি তো চাইলেই গাছ কেটে বিক্রি করতে পারি না। এ বিষয়ে আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করেন"— বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অনুমতি ছাড়া বিয়ানীবাজার গ্যাসফিল্ড থেকে ৫ লাখ টাকার গাছ কাটলেন সিবিএ নেতা 'রহমান'

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ