প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র সমালোচনা করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
সোমবার (২৭ জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে শওকতুল ইসলাম শকু বলেন, "নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর, সে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে।" তিনি অভিযোগ করেন, দেশের সর্বোচ্চ নির্বাহী পদে থাকা ব্যক্তিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী।
অনুষ্ঠানে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। এমপি শকু বলেন, সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিতে কাজ করছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি দাবি করেন, গত চার মাসে কুলাউড়া উপজেলায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের আমলে এত ব্যাপক উন্নয়ন কিংবা এত বড় পরিমাণ বরাদ্দ দেওয়া হয়নি।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন