ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিচারপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিতের নির্দেশ নওগাঁর পুলিশ সুপারের

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬

বিচারপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিতের নির্দেশ নওগাঁর পুলিশ সুপারের
ছবি: প্রতিনিধি

নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে বিশেষ ব্রিফিং ও মতবিনিময় সভা করেছেন। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তিনি কোর্ট পুলিশে কর্মরত জিআরও ও সিএসআইদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং তাদের কর্মপরিবেশ ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভায় পুলিশ সুপার বলেন, কোর্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। আদালত, বিচারপ্রার্থী, আইনজীবী এবং বিভিন্ন থানার মধ্যে কার্যকর সমন্বয় রক্ষায় এ ইউনিটের ভূমিকা অপরিসীম। তাই বিচারপ্রার্থীরা যেন দ্রুত, সুষ্ঠু ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়ম, অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন পুলিশ সুপার।

ব্রিফিংয়ে থানার আলামত দ্রুত নিষ্পত্তি, আসামি পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত সময়ে আদালতে আসামি উপস্থাপন এবং আদালতকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

শেষে কোর্ট পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিচারপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিতের নির্দেশ নওগাঁর পুলিশ সুপারের

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে বিশেষ ব্রিফিং ও মতবিনিময় সভা করেছেন। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তিনি কোর্ট পুলিশে কর্মরত জিআরও ও সিএসআইদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং তাদের কর্মপরিবেশ ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভায় পুলিশ সুপার বলেন, কোর্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। আদালত, বিচারপ্রার্থী, আইনজীবী এবং বিভিন্ন থানার মধ্যে কার্যকর সমন্বয় রক্ষায় এ ইউনিটের ভূমিকা অপরিসীম। তাই বিচারপ্রার্থীরা যেন দ্রুত, সুষ্ঠু ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়ম, অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন পুলিশ সুপার।

ব্রিফিংয়ে থানার আলামত দ্রুত নিষ্পত্তি, আসামি পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত সময়ে আদালতে আসামি উপস্থাপন এবং আদালতকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

শেষে কোর্ট পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ