ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্বামীর দেওয়া বাড়িতে নিরাপদে থাকতে চাই

গাজীপুরে সংবাদ সম্মেলনে নাজমার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর প্রতিনিধি:
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

গাজীপুরে সংবাদ সম্মেলনে নাজমার অভিযোগ

গাজীপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মাস্টারবাড়ি এলাকায় স্বামীর দেওয়া বসতবাড়িতে দুই সন্তানকে নিয়ে নিরাপদে বসবাসের দাবি জানিয়েছেন নাজমা আক্তার। তিনি অভিযোগ করেছেন, স্বামীর মৃত্যুর পর থেকে বসতভিটা দখলের উদ্দেশ্যে দেবর ও স্বজনদের একটি পক্ষ তাকে ধারাবাহিকভাবে হুমকি, মানসিক নির্যাতন এবং হামলার শিকার করছে।

সোমবার (২৭ জুলাই) গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নাজমা আক্তার।

সংবাদ সম্মেলনে নাজমা আক্তার বলেন, স্বামী জীবিত থাকাকালে তিনি ওই বাড়িতে বসবাসের সুযোগ পান। তবে স্বামীর মৃত্যুর পর থেকেই দেবর বাদল হোসেন, রিফাত, পারভিন বেগমসহ সাতজন শরিক বসতবাড়ি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন। এ উদ্দেশ্যে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি প্রদর্শন, মানসিক চাপ সৃষ্টি এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত নাজমা আক্তারের মেয়ে নাদিয়া আফরিন অভিযোগ করেন, গত ১২ ও ১৩ জুলাই তাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তার মাকে মারধর ও হত্যার চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন। পাশাপাশি হামলাকারীরা একটি স্বর্ণের চেইন ও নগদ অর্থ নিয়ে যায় বলেও অভিযোগ করেন।

তিনি জানান, হামলায় আহত নাজমা আক্তারকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাদল হোসেন, রিফাত, পারভিন বেগমসহ সাতজনের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নাজমা আক্তার অভিযোগ করেন, মামলা দায়েরের পরও এখন পর্যন্ত এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তিনি প্রশাসনের কাছে নিজের এবং দুই সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বামীর দেওয়া বাড়িতে নির্বিঘ্নে বসবাসের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজীপুরে সংবাদ সম্মেলনে নাজমার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ