গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংক শাখায় প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের সদস্য রফিকুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে।
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কোচাশহর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় ব্যাংকের ভেতরে ওত পেতে থাকা প্রতারক রফিকুল ইসলাম তাঁর কাছে এগিয়ে এসে উত্তোলনকৃত টাকার মধ্যে জাল টাকা আছে দাবি করে। এরপর টাকা পরীক্ষার নামে সুকৌশলে তাঁর হাত থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক গ্রাহক ডা. তোফাজ্জল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আজ (রবিবার) সকাল ১১টার দিকে ওই প্রতারক রফিকুল ইসলাম আবারও সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় প্রতারণার উদ্দেশ্যে ঘোরাফেরা করতে থাকে। আগের ঘটনায় সিসি ক্যামেরায় তার চেহারা সনাক্ত হওয়ায় ব্যাংকের নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রেখে থানায় খবর দেন।
পরে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন এবং জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণার অভিযোগে রফিকুলকে আটক করেন।
গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বলেন, "সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আমরা নজরদারি বাড়িয়ে প্রতারককে আটক করে থানায় খবর দেই। গ্রাহকদের ব্যাংক এসে লেনদেন করার সময় সতর্ক থাকতে হবে।"
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রফিকুল ইসলাম প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন