ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বন্যাদুর্গত ১১৮ পরিবারের পাশে গ্রাউস-ওয়ার্ল্ড ভিশন

এলেক্স বড়ুয়া
এলেক্স বড়ুয়া
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

বন্যাদুর্গত ১১৮ পরিবারের পাশে গ্রাউস-ওয়ার্ল্ড ভিশন
ছবি: সংগৃহীত

বান্দরবানের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস (GRAUS) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বন্যাদুর্গত ১১৮টি পরিবারের মাঝে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় বান্দরবান সদর উপজেলার ৩ নম্বর বান্দরবান সদর ইউনিয়নের রেয়াজা পাড়ায় এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী

এ সময় রেয়াজা পাড়া, মধ্য গোয়ালিয়া পাড়া, গোয়ালিয়া পাড়া ও লেমুঝিরি পাড়ার মোট ১১৮টি পরিবারের প্রত্যেককে ৮ হাজার টাকা করে নগদ অর্থ এবং প্রয়োজনীয় হাইজিন সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু মারমা। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা ডলন জোসেফ গোমস, পরিচালক (এইচইএ) আশীষ কুমার হালদার, সিনিয়র ম্যানেজার (বান্দরবান এপিসিও), স্টার্ট ফান্ড রেসপন্স ম্যানেজার মো. রুহুল আমিন, টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আজিজ, গ্রাউসের চেয়ারপারসন মং থুই চিং মারমা, গ্রাউস বান্দরবানের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বান্দরবান এরিয়ার ডা. এম. মাহমুদুল হক

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপকারভোগী পরিবারের সদস্য, সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, যুবদল নেতা মো. মোরশেদ, ৩ নম্বর বান্দরবান সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. পারভেজ উদ্দীন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বন্যাদুর্গত ১১৮ পরিবারের পাশে গ্রাউস-ওয়ার্ল্ড ভিশন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ