ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

'জয় বাংলা' স্লোগান দিয়ে পাবনার সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫

'জয় বাংলা' স্লোগান দিয়ে পাবনার সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে পেট্রোল ঢেলে এই আগুন দেওয়া হয়। সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা সাঁথিয়া উপজেলার গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার ডিজিটাল সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। মুহূর্তেই আগুন পুরো সাইনবোর্ডে ছড়িয়ে পড়ে এবং তা পুড়ে যায়। এসময় দুর্বৃত্তদেরকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্রামীণ ব্যাংকের বাইরে রাস্তার সঙ্গে ব্যাংকের সীমানা প্রাচীরের ওপরে থাকা ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। সরকারকে অস্থিতিশীল করতে কেউ এটা করতে পারে। আনুমানিক রাত দুইটার দিকে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ঠিক কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি আমরা স্পষ্ট নই। এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

'জয় বাংলা' স্লোগান দিয়ে পাবনার সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে পেট্রোল ঢেলে এই আগুন দেওয়া হয়। সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা সাঁথিয়া উপজেলার গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার ডিজিটাল সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। মুহূর্তেই আগুন পুরো সাইনবোর্ডে ছড়িয়ে পড়ে এবং তা পুড়ে যায়। এসময় দুর্বৃত্তদেরকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্রামীণ ব্যাংকের বাইরে রাস্তার সঙ্গে ব্যাংকের সীমানা প্রাচীরের ওপরে থাকা ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। সরকারকে অস্থিতিশীল করতে কেউ এটা করতে পারে। আনুমানিক রাত দুইটার দিকে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ঠিক কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি আমরা স্পষ্ট নই। এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ