ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ

ছবি: ভিডিও থেকে নেওয়া

চুয়াডাঙ্গা সদর উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের আওতায় সদর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়, ক্লাব এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে বাইসাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ।

অনুষ্ঠানে জানানো হয়, চুয়াডাঙ্গা-১ আসনের সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ২৩টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া বিদ্যালয় ও ক্লাব মিলিয়ে ৪০ সেট জার্সি এবং ৯০টি ফুটবল প্রদান করা হয়। একই সঙ্গে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ৪০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ আসনের আওতাধীন চারটি ইউনিয়নের  মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৪৪টি বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি ওই আসনের বিভিন্ন স্কুল, ক্লাব এবং হতদরিদ্র মানুষের মাঝেও ঢেউটিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা, খেলাধুলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ