ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লন্ডনে সাহাবুদ্দিনের সঙ্গে হাসিনার ফোনালাপের প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬

লন্ডনে সাহাবুদ্দিনের সঙ্গে হাসিনার ফোনালাপের প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে যে দাবি উঠেছে, সে বিষয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বাইরে সরকারের কাছে এমন কোনো তথ্য নেই। তিনি বলেন, "আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা যদি এমন সংবাদ প্রকাশ করে, তাহলে তাদের কাছেই জানতে হবে কী তথ্য-প্রমাণের ভিত্তিতে তা করা হয়েছে। আমাদের কাছে সে ধরনের কোনো তথ্য নেই।"

তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলতে বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে না। "আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন গিয়ে কারও সঙ্গে কথা বলতে হয় না। কথা বলতে চাইলে এখান থেকেও বলা যায়। তাই বিষয়টি আমার কাছে অলীক মনে হয়।"

উল্লেখ্য, গত ২৩ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থানকালে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

এদিকে এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে। তবে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে এমন কোনো উপাদান সরকারের হাতে নেই, যা আমলে নেওয়ার মতো।

তিনি বলেন, "যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, সেটি তাদের রাজনৈতিক অধিকার। গণঅভ্যুত্থানের পর আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ ও প্রতিবাদ করতে পারবেন। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য বা তথ্য পাইনি।"

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং একটি ব্যাংকে দায়িত্ব পালন করেছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময়ের কোনো বিষয়ে অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি হবে।

তিনি বলেন, "সেই সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কেউ কোনো অভিযোগ দিয়ে থাকে এবং তার কোনো রেকর্ড থাকে, তাহলে সেটি আইন ও বিধি অনুযায়ীই বিবেচিত হবে।"

এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি হিসেবে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সব ধরনের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা পাবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে এসএসএফ, পিজিআরসহ ছয় মাসের বিশেষ নিরাপত্তা পাওয়ার আইনি বিধান রয়েছে এবং সেই সুবিধা তিনি নিয়ম অনুযায়ী ভোগ করবেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লন্ডনে সাহাবুদ্দিনের সঙ্গে হাসিনার ফোনালাপের প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ