চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে সাতকানিয়া-লোহাগড়া প্রবাসী পরিষদ, মদিনা আল মোনাওয়ারা (সৌদি আরব)। শনিবার (২৫ জুলাই) সকালে সাতকানিয়া আলিয়া এম.ইউ. ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়।
পরিষদের উপদেষ্টা নুরুল কবির সওদাগরের সভাপতিত্বে এবং আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহাজাহান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দিন এবং উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সাতকানিয়া-লোহাগড়া প্রবাসী পরিষদ, মদিনা আল মোনাওয়ারা (সৌদি আরব)-এর সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা মানবিক সংকট মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন