ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর থেকে ধারালো ব্লেড উদ্ধারের ঘটনায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান টঙ্গীর কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানা পরিদর্শন করেছে তদন্ত কমিটি।

শনিবার (২৫ জুলাই) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা কারখানার বিভিন্ন উৎপাদন ও প্যাকেজিং বিভাগ ঘুরে দেখেন। এ সময় তারা উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণের পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও সংগ্রহ করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম, তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, উপজেলা মেডিকেল অফিসার সৌভিক সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার দাশ এবং কমিটির সদস্যসচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধা।

পরিদর্শন শেষে তদন্ত কমিটির সদস্যরা জানান, গত ২২ জুলাই গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতরে একটি ধারালো ব্লেড পাওয়া যায়। ঘটনাটি প্রকাশ্যে এলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানা পরিদর্শন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

এদিকে কারখানার ব্যবস্থাপক আব্দুজ জাহের দাবি করেন, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করেই কোকোলা ফুড প্রোডাক্টে খাদ্যপণ্য উৎপাদন করা হয়। বর্তমান উৎপাদন ব্যবস্থায় কোনোভাবেই রুটির ভেতরে এ ধরনের ধারালো ব্লেড চলে যাওয়ার সুযোগ নেই। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ২২ জুলাই বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়তে গিয়ে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। পরে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রশাসন তদন্তে নামে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ