ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চিকিৎসাসেবা পেলেন শতাধিক নারী-পুরুষ ও শিশু

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প

এইচ এম মাহমুদ হাসান, ঢাকা প্রতিনিধি

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক মঞ্চের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় এবং উত্তরা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে আগত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগের বিষয়ে পরামর্শ দেন।

চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. খালেদ বিন মোহাম্মদ আলী (এমবিবিএস, সিপিডি, বারডেম), গাইনি বিশেষজ্ঞ ডা. শামীমা আক্তারসহ একাধিক চিকিৎসক।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, "সুস্থ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত হলো মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। অনেক মানুষ সামান্য অসুস্থতা নিয়েও চিকিৎসকের কাছে যেতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।"

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে জানান, সুশৃঙ্খল পরিবেশে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সচেতন নাগরিক মঞ্চের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। তারা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ