ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পূর্বধলায় জমি নিয়ে বিরোধে ফসল আবাদ বন্ধ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫

পূর্বধলায় জমি নিয়ে বিরোধে ফসল আবাদ বন্ধ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে অনাবাদি পড়ে রয়েছে ৭৫ শতাংশ চাষের জমি। দুই পক্ষের দীর্ঘদিনের এই বিরোধের কারণে জমি অনাবাদী থাকার পাশাপাশি জমিতে হালচাষের জন্য রাখা পাওয়ার ট্রিলারও নষ্ট হচ্ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিসি বৈঠক করেও এই বিরোধের কোনো সুরাহা করতে পারেননি।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নারান্দিয়া ইউনিয়নের কুন্দুরিয়া গ্রামের রুপন শেখ ও তাঁর পরিবারের সাথে প্রতিবেশী আব্দুল কাদির ও তাঁর পরিবারের জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব চলে আসছিল। দুই পরিবার একই বাড়ির বাসিন্দা হওয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে।

এ বিষয়ে রুপন শেখ জানান, পূর্বপুরুষ থেকে এই জমিগুলো তাঁরা চাষাবাদ করে আসছেন এবং তাঁদের কাছে দলিলও আছে। কিন্তু হঠাৎ করে আব্দুল কাদির তাঁর লোকজন নিয়ে জমিতে নামতে বাধা দেন এবং তাঁকে প্রায়ই প্রাণনাশের হুমকি দেন। তাঁদের বাড়িতে যাওয়ার রাস্তা প্রতিবেশীর উঠান দিয়ে হওয়ায় রাস্তা আটকে দেওয়া হয়েছে এবং তাঁকে অনেক দূর ঘুরে বাড়িতে প্রবেশ করতে হয়। রুপন শেখ আরও জানান, এখন মামলা করলে তাঁকে প্রাণে মেরে ফেলবে বলে আব্দুল কাদির হুমকি দিচ্ছেন। তাই তিনি অপারগ হয়ে পূর্বধলা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। তিনি তাঁর পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে চান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ নূরুল আলম জানান, "আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

অন্যদিকে, অভিযুক্ত আব্দুল কাদির অভিযোগ অস্বীকার করে বলেন, রুপন মিয়াদের সাথে তাঁদের জমিজমা সংক্রান্ত ঝামেলা রয়েছে। কিন্তু তাঁকে প্রাণনাশের হুমকি কিংবা রাস্তা আটকানোর মতো কোনো ঘটনা ঘটেনি। তবে তাদেরকে জমিতে কেন চাষাবাদ করতে দেওয়া হয়নি, এ বিষয়ে জানতে চাইলে আব্দুল কাদির আদালত কর্তৃক কোনো সদুত্তর দিতে পারেননি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পূর্বধলায় জমি নিয়ে বিরোধে ফসল আবাদ বন্ধ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ