নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) রাত ১টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,০০০ টাকা। বিজিবি জানায়—চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
চোরাচালান প্রতিরোধে চলমান কার্যক্রম প্রসঙ্গে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান—নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি।
সীমান্তে বিশেষ অভিযানে পত্নীতলা ব্যাটালিয়নের হাতে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) রাত ১টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,০০০ টাকা। বিজিবি জানায়—চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
চোরাচালান প্রতিরোধে চলমান কার্যক্রম প্রসঙ্গে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান—নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০
আপনার মতামত লিখুন