বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছর ২৫ কোটি বৃক্ষরোপণ অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নীলফামারী সরকারি কলেজ চত্বরে জেলা-ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সিদ্দিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব ওলিউর রহমান হেলাল, চেম্বারের সিনিয়র সাবেক সহ সভাপতি ও জেলা কৃষক দলের সদস্য ফরহানুল হক,ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছাব্বের হোসেন সরকার, লেকচারার মাহাবুর রহমান সরকার,কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক পায়েলুজ্জামান রকসি,উপজেলা কৃষক দলের আহবায়ক শেফাউল আলম লুলু চৌধুরী, পৌর শাখা কৃষক দলের সভাপতি আসাসাদ দৌলা ডলার,সাধারণ সম্পাদক শামসুল আলম মুকুল সহ অনেকে।
কর্মসূচির আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, শুধু গাছ লাগানোই নয়, রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও সমান গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
জেলা কৃষক দলের সদস্য সচিব মো:ওলিউর রহমান হেলাল বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ এখন অত্যন্ত জরুরি। শিল্পায়ন ও বিভিন্ন কলকারখানার সম্প্রসারণের ফলে পরিবেশের ওপর চাপ বাড়ছে। ফলে অক্সিজেনের ভারসাম্য রক্ষা ও পরিবেশকে বাসযোগ্য রাখতে ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা। কৃষক দলের এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে চলমান থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন