ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় ৮ মামলার পলাতক আসামি খোকন আহম্মেদ গ্রেপ্তার

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে আটটি মামলার পলাতক আসামি মো. খোকন আহম্মেদ (৪৫)-কে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) সকালে নওগাঁ পৌরসভার সুলতানপুর জেলেপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. খোকন আহম্মেদ গোলাম রাব্বানীর ছেলে। তার বাড়ি নওগাঁ সদর উপজেলার সুলতানপুর (স্কুলপাড়া) এলাকায়।

নওগাঁ সদর থানা পুলিশ জানায়, মো. খোকনের বিরুদ্ধে অস্ত্র আইন, মারামারি ও চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনগত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এদিকে, দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের একাংশ সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় ৮ মামলার পলাতক আসামি খোকন আহম্মেদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে আটটি মামলার পলাতক আসামি মো. খোকন আহম্মেদ (৪৫)-কে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) সকালে নওগাঁ পৌরসভার সুলতানপুর জেলেপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. খোকন আহম্মেদ গোলাম রাব্বানীর ছেলে। তার বাড়ি নওগাঁ সদর উপজেলার সুলতানপুর (স্কুলপাড়া) এলাকায়।

নওগাঁ সদর থানা পুলিশ জানায়, মো. খোকনের বিরুদ্ধে অস্ত্র আইন, মারামারি ও চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনগত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এদিকে, দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের একাংশ সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ