ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. মফিজুর রহমান যোগদানের পর থেকেই তাঁর মেধা, কর্মদক্ষতা এবং প্রশংসা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। তিনি ৩৫তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

বালিয়াডাঙ্গী উপজেলায় যোগদানের পর সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরে কাজের গতি ফিরে এসেছে। তাঁর নিয়মিত পর্যবেক্ষণ এবং সঠিক দিকনির্দেশনা অব্যাহত রয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে। জানা গেছে, বর্ষার সময়ে বিভিন্ন রাস্তাঘাট ও পাড়া-মহল্লার ছোটখাটো রাস্তাগুলোতে পানি জমে থাকত, যার ফলে মানুষের চলাচলে বিঘ্ন ঘটত এবং বহু সড়ক চরম বেহাল অবস্থায় ছিল। প্রতিদিন ওই সকল সড়ক দিয়ে শত শত সাধারণ পথচারী যাতায়াত করলেও সড়কের খানাখন্দের কারণে মানুষের দুর্ভোগের শেষ ছিল না। বিগত সরকারের আমলে স্থানীয় জনপ্রতিনিধিরা সড়কগুলো সংস্কার করতে সক্ষম হননি।

ইউএনও মো. মফিজুর রহমান আসার পর তাঁর নিরলস প্রচেষ্টায় সেসব সড়কে রাবিশ দিয়ে উন্নয়নের কাজ করা হয়েছে। এছাড়াও তিনি উপজেলা পরিষদের মসজিদের উন্নয়ন করেছেন এবং মুয়াজ্জিনের থাকার একটি রুম ও মুসল্লিদের জন্য বসার স্থান তৈরি করে দিয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি অফিসকে আধুনিক ও জনবান্ধব করতে ভূমি অফিসের সামনে তিনি একটি ঝর্ণা তৈরি করে অফিসটিকে দৃষ্টিনন্দন করেছেন।

স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তাকে শুক্রবারসহ সরকারি বন্ধের দিনেও অফিসে এসে পাওয়া যায়, এর চেয়ে বড় সেবা আর কী হতে পারে। উপজেলার যেকোনো সমস্যা তিনি তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করেন। এলাকাবাসী বলেন, এই উপজেলার উন্নয়নে তাঁর মতো কর্মকর্তা আমাদের প্রয়োজন। দায়িত্বপ্রাপ্ত এমন কর্মতৎপরতা দেখে এলাকার মানুষ খুবই খুশি। উপজেলাবাসী আরও জানিয়েছেন, ইউএনও মহোদয়কে ফোন করলে যেকোনো সমস্যার সম্মুখীন হলে তিনি ফোনেই পরামর্শ দেন। এই মানবিক কর্মকর্তার এমন নিরলস প্রচেষ্টাকে উপজেলাবাসী ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ইউএনও প্রতিনিয়ত উপজেলা পরিষদের প্রশাসনিক কাজের ফাঁকে উপজেলার আটটি ইউনিয়নের গ্রামাঞ্চলের রীতিমতো খোঁজখবর নিচ্ছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তিনি সাথে সাথে ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে এবং বিভিন্ন ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতেও দেখা গেছে তাঁকে। চলতি সময়ে তিনি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজর রেখেছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালোমতো স্বচ্ছলতা বজায় রাখার জন্য তিনি বায়োমেট্রিক হাজিরার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং অফিসগুলোতে দুর্নীতিমুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই প্রশাসনিক কর্মকর্তা। এছাড়াও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বচ্ছতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নজির সৃষ্টি করেছেন ইউএনও মো. মফিজুর রহমান। সাফল্য হিসাবে তাঁর প্রচেষ্টায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সাথে নিয়ে তাঁকে নিয়মিত কাজ করতে দেখা গেছে। আরও ভালো কিছু করার জন্য তিনি উপজেলার নাগরিকসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজন, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতা একান্ত কাম্য বলে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ