ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতা বাবলুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতা বাবলুর মৃত্যু
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাবলু মণ্ডল (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত বাবলু মণ্ডল সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি পূর্ব বাহুকা গ্রামের বাসিন্দা এবং রমজান আলীর ছেলে।

সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, ৫ আগস্ট-পরবর্তী সময়ে সদর থানায় দায়ের হওয়া একটি মারামারি ও বিস্ফোরক মামলায় হাজতি আসামি হিসেবে গত ২২ জুন বাবলু মণ্ডলকে কারাগারে আনা হয়।

তিনি জানান, কারাগারে আসার পর থেকেই বাবলু শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। বুধবার রাত পৌনে ৮টার দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে দ্রুত তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনসহ চিকিৎসকদের মতামতের অপেক্ষা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতা বাবলুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাবলু মণ্ডল (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত বাবলু মণ্ডল সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি পূর্ব বাহুকা গ্রামের বাসিন্দা এবং রমজান আলীর ছেলে।

সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, ৫ আগস্ট-পরবর্তী সময়ে সদর থানায় দায়ের হওয়া একটি মারামারি ও বিস্ফোরক মামলায় হাজতি আসামি হিসেবে গত ২২ জুন বাবলু মণ্ডলকে কারাগারে আনা হয়।

তিনি জানান, কারাগারে আসার পর থেকেই বাবলু শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। বুধবার রাত পৌনে ৮টার দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে দ্রুত তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনসহ চিকিৎসকদের মতামতের অপেক্ষা রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ