নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্বামীর সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য কলহের পর এক মা তার একমাত্র পুত্রসন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেছেন। এতে ঘটনাস্থলেই মারা যায় মাত্র ১ বছর ৫ মাস বয়সী শিশু আবু সাইদ। গুরুতর অসুস্থ অবস্থায় তার মা সাহিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ পশ্চিম মীরাপাড়া গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ ও সাহিদা দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। প্রায়ই তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হতো। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরের পর কোনো একসময় সাহিদা প্রথমে তার শিশুসন্তানকে বিষ খাওয়ান। পরে নিজেও বিষপান করেন।
বিষক্রিয়ার বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা দ্রুত মা ও শিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা যায়। সাহিদাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সন্ধ্যায় নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন