ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কিশোর রিয়ান মোল্লা (১৩) হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের খোন্দকার বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত রিয়ানের পরিবারের সদস্য, স্বজন এবং কমলাপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় তারা খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বক্তারা অভিযোগ করেন, উপজেলার কমলাপুর গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) এবং রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬) পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী রিপন মোল্লার ছেলে রিয়ান মোল্লাকে হত্যা করে একটি পরিত্যক্ত পুকুরে মরদেহ ফেলে রাখে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কমলাপুর জাগ্রত যুব উন্নয়ন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন, নিহত রিয়ানের বাবা রিপন মোল্লা এবং চাচা স্বপন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত শনিবার (১৯ জুলাই) রিয়ান মোল্লাকে তার দুই পরিচিত আরিফ ও মুরছালিন বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ