ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুড়ি তিস্তার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদীর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

মঙ্গলবার (২১ জুলাই) তিনি নদীর বিভিন্ন এলাকা ঘুরে বর্তমান পরিস্থিতি, নদীভাঙনের অবস্থা এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, উদ্বেগ ও প্রত্যাশার কথা শোনেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য নদীভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। পাশাপাশি স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমির মাওলানা মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নদীসংলগ্ন এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে নদীভাঙন রোধ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বুড়ি তিস্তার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদীর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

মঙ্গলবার (২১ জুলাই) তিনি নদীর বিভিন্ন এলাকা ঘুরে বর্তমান পরিস্থিতি, নদীভাঙনের অবস্থা এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, উদ্বেগ ও প্রত্যাশার কথা শোনেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য নদীভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। পাশাপাশি স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমির মাওলানা মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নদীসংলগ্ন এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে নদীভাঙন রোধ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ