নওগাঁ জেলার পোরশা–সরাইগাছি–গোমস্তাপুর আঞ্চলিক সড়কে জননিরাপত্তা জোরদার এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের উদ্যোগে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সড়কের বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন স্থানে একাধিক সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এর ফলে রাতের বেলায় সড়কে চলাচল আরও নিরাপদ হবে এবং অপরাধপ্রবণতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে পর্যাপ্ত আলোর অভাবে ছিনতাইসহ নানা ধরনের অপরাধের আশঙ্কা ছিল। নতুন করে সোলার স্ট্রিট লাইট স্থাপনের ফলে রাতের সময় সড়কে দৃশ্যমানতা বাড়বে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাবোধও বৃদ্ধি পাবে বলে মনে করছেন এলাকাবাসী।
এদিকে, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরাইগাছি পুলিশ বক্সের কার্যক্রমও খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। পুলিশ বক্সটি চালু হলে এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার হবে, দ্রুত সেবা নিশ্চিত করা সহজ হবে এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ পত্নীতলা–সাপাহার–পোরশা–চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং অপরাধ দমনে জেলা পুলিশ ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। স্থানীয়দের মতে, জনসম্পৃক্ত এ ধরনের উদ্যোগ পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন