ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রামগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, রহস্যের কিনারা হয়নি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

রামগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, রহস্যের কিনারা হয়নি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শাহারপাড়া বেপারি বাড়ির আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় শাহারপাড়া মাইজের বাড়ির সামনে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের মাইজের বাড়ির প্রবাস ফেরত ইউছুপ হোসেন হঠাৎ এসে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর তথ্যমতে, প্রবাস ফেরত ইউছুপের সাথে ব্যবসায়ী আনোয়ার হোসেনের রাজনৈতিক, ব্যবসায়িক অথবা জায়গা-সম্পদ নিয়ে কখনো কোনো দ্বন্দ্ব ছিল না। কী কারণে এই ঘটনা ঘটতে পারে, তা এখন পর্যন্ত অজানা রয়ে গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রামগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, রহস্যের কিনারা হয়নি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শাহারপাড়া বেপারি বাড়ির আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় শাহারপাড়া মাইজের বাড়ির সামনে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের মাইজের বাড়ির প্রবাস ফেরত ইউছুপ হোসেন হঠাৎ এসে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর তথ্যমতে, প্রবাস ফেরত ইউছুপের সাথে ব্যবসায়ী আনোয়ার হোসেনের রাজনৈতিক, ব্যবসায়িক অথবা জায়গা-সম্পদ নিয়ে কখনো কোনো দ্বন্দ্ব ছিল না। কী কারণে এই ঘটনা ঘটতে পারে, তা এখন পর্যন্ত অজানা রয়ে গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ