ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কটিয়াদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনে সচেতনতামূলক কর্মসূচি

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’— এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে গতিশীল করতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি, কটিয়াদী শাখা।

সোমবার (২০ জুলাই) কটিয়াদী সরকারি কলেজ-সংলগ্ন এলাকায় ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, ‘বাংলা কিউআর’ (Bangla QR) কোডের উদ্বোধন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক পিএলসি, কটিয়াদী শাখার ব্যবস্থাপক এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল মোখলেসুর রহমান।

কটিয়াদীতে নামাজরত অবস্থায় মুসল্লীর মৃত্যু

অনুষ্ঠানের উদ্বোধন করেন কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের এডিসি জোনাল ইনচার্জ সুমন বর্মণ।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গ্রাহকেরা উপস্থিত ছিলেন।পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কটিয়াদী বাজার প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়।

বক্তারা বলেন, ‘ডিজিটাল লেনদেন কেবল সময় ও খরচ সাশ্রয় করে না, বরং একটি নিরাপদ আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা আধুনিক ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বক্তারা ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা ও নিরাপদ লেনদেনের বিষয়ে গুরুত্বারোপ করে আরো বলেন, নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস ব্যাংকিংয়ের বিকল্প নেই। এ সময় গ্রাহক ও ব্যবসায়ীদের ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কটিয়াদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনে সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ