ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হালদা নদীতে অভিযান, ৩ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

হালদা নদীতে অভিযান, ৩ জনকে কারাদণ্ড

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক রুইজাতীয় মাছের প্রজননক্ষেত্র হালদা নদীতে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে হালদা নদীর মদুনাঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, হালদা নদীতে অভিযান পরিচালনার সময় অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে মো. ইব্রাহিম, মো. হান্নান ও মো. সবুজ— এই তিনজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌ-পুলিশ এবং হালদা নদীর সংশ্লিষ্ট পাহারাদাররা অভিযানে সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হালদা নদীতে অভিযান, ৩ জনকে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক রুইজাতীয় মাছের প্রজননক্ষেত্র হালদা নদীতে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে হালদা নদীর মদুনাঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, হালদা নদীতে অভিযান পরিচালনার সময় অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে মো. ইব্রাহিম, মো. হান্নান ও মো. সবুজ— এই তিনজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌ-পুলিশ এবং হালদা নদীর সংশ্লিষ্ট পাহারাদাররা অভিযানে সহযোগিতা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ