ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নওগাঁ সদর উপজেলার বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গোবিন্দপুর ব্রিজের পূর্ব পাশে  ফতেপুর হতে হাঁপানিয়া পর্যন্ত ৭ কিলোমিটার খালের দুই ধারে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় উপকারভোগী ও সংস্থার সদস্যদের অংশগ্রহণে এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রায় ১৪ হাজার ফলজ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  গাছের চারা রোপণের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  সংসদ সদস্য তার  বক্তব্যে বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচীর ৫ বছরের ২৫কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের সবাইকে বেশি বেশি করে গাছের চারা রোপণ করতে হবে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় উপকারভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মাহমুদুন নবী বেলাল বলেন খালের দুই পাড়ে রোপণকৃত ১৪ হাজার গাছের চারা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার জন্য স্থানীয় সামাজিক বনায়ন কমিটির সদস্য ও উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ