ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, জুলাইয়ে চাল থাকছে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, জুলাইয়ে চাল থাকছে না
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে নগরীর চন্ডিপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, চলতি জুলাই মাসে রাজশাহী মহানগরী ও জেলার ৯টি উপজেলায় মোট ১ লাখ ৭৪ হাজার ৫৭ জন কার্ডধারী পরিবার টিসিবির এ সুবিধা পাচ্ছেন। নগরীর ৩৬টিসহ জেলার মোট ৮৩টি ডিলার পয়েন্টের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে।

এবার ৪৫৮ টাকার প্যাকেজে দেওয়া হচ্ছে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি এবং দুটি সাবান। এর মধ্যে দুই লিটার সয়াবিন তেলের মূল্য ২০০ টাকা, দুই কেজি মসুর ডালের দাম ১২০ টাকা এবং এক কেজি চিনির মূল্য ৭০ টাকা।

এ ছাড়া ৪৫ টাকা মূল্যের গায়ে মাখা সাবান ও ২৩ টাকা দামের কাপড় কাঁচা সাবান ক্রেতারা ইচ্ছা অনুযায়ী কিনতে পারবেন। অর্থাৎ, কেউ চাইলে সাবান নেবেন, আবার না চাইলে শুধু অন্যান্য পণ্যও সংগ্রহ করতে পারবেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারের এ ভর্তুকি কার্যক্রম যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পৌঁছে যায়, সে জন্য মাঠ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও মনিটরিং করা হচ্ছে।

এদিকে, টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, টিসিবির প্যাকেজে সাধারণত ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল বরাদ্দ থাকলেও চলতি জুলাই মাসে চাল সরবরাহ করা হচ্ছে না। তবে আগামী মাস থেকে আবারও ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, জুলাইয়ে চাল থাকছে না

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে নগরীর চন্ডিপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, চলতি জুলাই মাসে রাজশাহী মহানগরী ও জেলার ৯টি উপজেলায় মোট ১ লাখ ৭৪ হাজার ৫৭ জন কার্ডধারী পরিবার টিসিবির এ সুবিধা পাচ্ছেন। নগরীর ৩৬টিসহ জেলার মোট ৮৩টি ডিলার পয়েন্টের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে।

এবার ৪৫৮ টাকার প্যাকেজে দেওয়া হচ্ছে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি এবং দুটি সাবান। এর মধ্যে দুই লিটার সয়াবিন তেলের মূল্য ২০০ টাকা, দুই কেজি মসুর ডালের দাম ১২০ টাকা এবং এক কেজি চিনির মূল্য ৭০ টাকা।

এ ছাড়া ৪৫ টাকা মূল্যের গায়ে মাখা সাবান ও ২৩ টাকা দামের কাপড় কাঁচা সাবান ক্রেতারা ইচ্ছা অনুযায়ী কিনতে পারবেন। অর্থাৎ, কেউ চাইলে সাবান নেবেন, আবার না চাইলে শুধু অন্যান্য পণ্যও সংগ্রহ করতে পারবেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারের এ ভর্তুকি কার্যক্রম যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পৌঁছে যায়, সে জন্য মাঠ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও মনিটরিং করা হচ্ছে।

এদিকে, টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, টিসিবির প্যাকেজে সাধারণত ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল বরাদ্দ থাকলেও চলতি জুলাই মাসে চাল সরবরাহ করা হচ্ছে না। তবে আগামী মাস থেকে আবারও ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হবে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ