সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাৎ হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, তার ব্যবসায়িক সাফল্য, সামাজিক গ্রহণযোগ্যতা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ঈর্ষান্বিত একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালিয়ে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে সরকারি বিধি-বিধান ও প্রচলিত নীতিমালা অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। টেন্ডার প্রক্রিয়াসহ প্রতিটি ক্ষেত্রে আইনগত নিয়ম মেনেই তিনি কাজ সম্পন্ন করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, ছোটবেলা থেকেই বড় কিছু করার স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেন শাহাদাৎ হোসেন। কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে ধাপে ধাপে তিনি গড়ে তুলেছেন সাজিন কনস্ট্রাকশন লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটি নির্মাণ খাতে একটি সুপরিচিত নাম হিসেবে পরিচিতি পেয়েছে।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও তিনি সক্রিয়। স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং সেবামূলক প্রতিষ্ঠানে নিয়মিত আর্থিক সহায়তা ও অনুদান দিয়ে আসছেন। ফলে সাধারণ মানুষের মধ্যেও একজন মানবিক ও দানশীল ব্যক্তি হিসেবে তার সুনাম রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, পেশাগত কারণে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে ভিন্নভাবে উপস্থাপন করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক বা অন্য উদ্দেশ্যে তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও শাহাদাৎ হোসেনের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষ ভাবমূর্তি অটুট রয়েছে। তারা বলেন, তিনি যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অন্ধ অনুসারী হতেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মতো গুরুত্বপূর্ণ ফোরামে সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেতেন না। বিভিন্ন আইনশৃঙ্খলা সভায় তার সক্রিয় অংশগ্রহণ সমাজে তার গ্রহণযোগ্যতারই প্রতিফলন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের অভিমত, শাহাদাৎ হোসেনের অগ্রযাত্রা ও জনপ্রিয়তায় ভীত হয়েই একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তার দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকেই মূল্যায়ন করছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ। একই সঙ্গে তারা এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন