ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালায়-ইউএনও সুনন্দা রায়

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালায়-ইউএনও সুনন্দা রায়

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেছেন, বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রয়োজনীয় দক্ষতা ও সচেতনতা ছাড়াই বিদেশে পাড়ি জমান। ফলে বিদেশে গিয়ে তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হন। তাই বিদেশ যাওয়ার আগে নিজেকে দক্ষ করে তোলা, যে দেশে যাচ্ছেন সে দেশের ভাষা শেখা এবং সরকারি নিয়ম-নীতিমালা মেনে যাত্রা করা অত্যন্ত জরুরি। অভিবাসন খাতকে আরও উন্নত করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী অভিবাসনের ক্ষেত্রে সচেতনতা ও সতর্কতা আরও জোরদার করতে হবে। এ কাজে জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সম্পৃক্ততা অপরিহার্য।

তিনি সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিআরডিবি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে তিনি আরও বলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পুনরেকত্রীকরণ মডেল অত্যন্ত কার্যকর এবং সংস্থাটি দীর্ঘদিন ধরে অভিবাসনপ্রবণ বিশ্বনাথসহ বিভিন্ন অঞ্চলে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়।

ব্র্যাকের সিলেট জেলা সমন্বয়কারী মো. আরিফের সভাপতিত্বে এবং বিশ্বনাথ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার আনহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল শহিদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা সৌদি আরবফেরত লুকসানা বেগম ও লিবিয়াফেরত অভিবাসী রবিউল ইসলাম উপস্থিত সবার সামনে তাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন। কর্মশালা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় তাদের টেকসই পুনরেকত্রীকরণের জন্য প্রদত্ত আর্থিক সহায়তার চেক তুলে দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালায়-ইউএনও সুনন্দা রায়

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ