ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খো খো ফেডারেশনের এডহক কমিটিতে চট্টগ্রামের কৃতী সন্তান মো. ইসহাক

জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে গঠিত বাংলাদেশ খো খো ফেডারেশনের নতুন এডহক কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রামের প্রবীণ ক্রীড়া সংগঠক মো: ইসহাক। নতুন গঠিত এই কমিটিতে তাকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ফেডারেশনের সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই হবে এই কমিটির মূল দায়িত্ব।  

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে যাচ্ছেন মো: ইসহাক। খেলাধুলার প্রচার-প্রসার ও নতুন প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। এবার জাতীয় পর্যায়ের ফেডারেশনের গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পাওয়ায় তিনি চট্টগ্রামের মুখ উজ্জ্বল করেছেন।  

তার এই অর্জনে হাটহাজারীসহ গোটা চট্টগ্রামের ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের বন্যা বইছে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞ এই সংগঠক কমিটিতে থাকায় খো খো খেলাটি সারাদেশে আরও জনপ্রিয় হয়ে উঠবে। মো. ইসহাক বলেন, "আমার উপর যে আস্থা রাখা হয়েছে আমি তা ধরে রাখার চেষ্টা করব। খো খো খেলাকে স্কুল-কলেজ পর্যন্ত ছড়িয়ে দিয়ে নতুন খেলোয়াড় তৈরিতে কাজ করব।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খো খো ফেডারেশনের এডহক কমিটিতে চট্টগ্রামের কৃতী সন্তান মো. ইসহাক

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে গঠিত বাংলাদেশ খো খো ফেডারেশনের নতুন এডহক কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রামের প্রবীণ ক্রীড়া সংগঠক মো: ইসহাক। নতুন গঠিত এই কমিটিতে তাকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ফেডারেশনের সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই হবে এই কমিটির মূল দায়িত্ব।  

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে যাচ্ছেন মো: ইসহাক। খেলাধুলার প্রচার-প্রসার ও নতুন প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। এবার জাতীয় পর্যায়ের ফেডারেশনের গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পাওয়ায় তিনি চট্টগ্রামের মুখ উজ্জ্বল করেছেন।  

তার এই অর্জনে হাটহাজারীসহ গোটা চট্টগ্রামের ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের বন্যা বইছে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞ এই সংগঠক কমিটিতে থাকায় খো খো খেলাটি সারাদেশে আরও জনপ্রিয় হয়ে উঠবে। মো. ইসহাক বলেন, "আমার উপর যে আস্থা রাখা হয়েছে আমি তা ধরে রাখার চেষ্টা করব। খো খো খেলাকে স্কুল-কলেজ পর্যন্ত ছড়িয়ে দিয়ে নতুন খেলোয়াড় তৈরিতে কাজ করব।"

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ