ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বহুদিনের দাবি পূরণ, উদ্বোধন হলো ধানজুড়ি-কুর্শাখালি সড়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

বহুদিনের দাবি পূরণ, উদ্বোধন হলো ধানজুড়ি-কুর্শাখালি সড়ক
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি থেকে কুর্শাখালি (শান্তি মোড়) পর্যন্ত বহুল প্রতীক্ষিত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের জনদাবির পর সড়কটি চালু হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, নতুন এই সড়ক চালুর মাধ্যমে বছরের পর বছর ধরে চলাচলের দুর্ভোগের অবসান ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন গতি।

সড়কটির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ড. এ.জেড.এম. জাহিদ হোসেন। উদ্বোধন শেষে তিনি বলেন, একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই সড়ক চালু হওয়ায় কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে, শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল হবে আরও নিরাপদ ও নির্বিঘ্ন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান, সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা জানান, ধানজুড়ি-কুর্শাখালি (শান্তি মোড়) সড়কটির উন্নয়নের দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন। অবশেষে সড়কটি বাস্তবায়িত হওয়ায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বিশেষ করে কৃষক, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা এই সড়ক থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে তারা মনে করছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটায় না, বরং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বিরামপুর উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নেও ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সড়কটির উদ্বোধনের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে এলাকাবাসীর বিশ্বাস। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বহুদিনের দাবি পূরণ, উদ্বোধন হলো ধানজুড়ি-কুর্শাখালি সড়ক

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ