দৈনিক যায়যায়দিন-এর ওসমানীনগর উপজেলা প্রতিনিধি ও ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের অসহায় পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির অর্থায়নে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ ঘরটি সংগঠন দুটির ২৭তম মানবিক প্রকল্প।
শনিবার (১৮ জুলাই) সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামে কাওছার আহমদের বাড়িতে ঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রনিক পাল, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ওসমানীনগর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য নাজমুল ইসলাম ও জুয়েল আহমদ, প্রয়াত সাংবাদিক হারুন রশিদের সহোদর মাছুম আহমদ এবং তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন দয়ামীর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এম রুম্মান আহমদ নোমান।
বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে বহু মানবিক কাজ করেছেন। তাঁর স্মৃতিকে ধারণ করে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এই উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা এ উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতাকারী সকল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর কৃষক দলের সদস্য সচিব আব্দুল গনী, সৈয়দ ইসহাক আলী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলু মিয়া, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, অয়েস আহমদ, মো. আনু মিয়া, নেসার্স ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষে প্রয়াত সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফিরাত এবং নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মিরারগাঁও জামে মসজিদের সাবেক ইমাম লুকমান আহমদ।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন